ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশালে চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার, উদ্ধার চোরাই কম্পিউটার নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বেরোবি আচার্যকে উপাচার্যের অভিনন্দন বার্তা ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষায় ‘ডিফেন্স পার্টি’ গঠন ইউজিসি আয়োজিত উপাচার্যদের সংলাপে অংশ নিলেন বেরোবি উপাচার্য গলায় ছুরি ধরার অভিযোগ; রাজশাহীতে ১ ঘণ্টায় গ্রেপ্তার প্রধান আসামি

এলপিজির দামে বড় লাফ: ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ফাইল ছবি।

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৭২৮ টাকা, যা গত মাসে ছিল ১,৩৪১ টাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে। এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ মূল্য ঘোষণা করেন।

নতুন নির্ধারিত দামে অন্যান্য সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজি সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১,৮০১ টাকা, ১৫ কেজি ২,১৬১ টাকা, ১৬ কেজি ২,৩০৫ টাকা, ১৮ কেজি ২,৫৯৩ টাকা এবং ২০ কেজি ২,৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২২ কেজি সিলিন্ডার ৩,১৬৯ টাকা, ২৫ কেজি ৩,৬০১ টাকা, ৩০ কেজি ৪,৩২১ টাকা, ৩৩ কেজি ৪,৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫,০৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৬,৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দামে প্রতি লিটার অটোগ্যাস বিক্রি হবে ৭৯.৭৭ টাকায়।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির মূল্য নির্ধারণ করে আসছে বিইআরসি। মূলত সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের মূল্য (সৌদি সিপি) এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়।

জনপ্রিয় সংবাদ

জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম

এলপিজির দামে বড় লাফ: ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

প্রকাশের সময়ঃ ০২:২২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬