ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বেরোবিতে উপাচার্যের আপ্যায়ন খাতে ২৭ লাখ টাকা ব্যয়ের পর নতুন চাহিদা ২০ লাখ ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বার্সেলোনার হয়ে খেলা একটি স্বপ্ন: রদ্রি চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত রাকসু ভবনে হামলার ঘটনায় আম্মারের হত্যাচেষ্টা মামলা, আসামি ৫ পতেঙ্গায় সাগরে ডুবে বন্ধুর মৃত্যু, অপহরণের নাটক সাজিয়ে ৬০ হাজার টাকা আদায়ের অভিযোগ মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্টের অভিযান, ৩ জনের কারাদণ্ড দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল ঢাকায় স্কুল ফুটবলের গ্র্যান্ডফাইনালে আর্জেন্টাইন কিংবদন্তি কানিজিয়া রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের তথ্য ভুল, বলল বাংলাদেশ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের ছররা গুলিতে বাংলাদেশি যুবক আহত

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে আজাদ (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

জানা গেছে, আহত আজাদ নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে এবং পেশায় একজন কৃষক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং রাতেই ভর্তি করা হয়।

আজাদ জানিয়েছেন, “আমি নিজের আমবাগান দেখতে সীমান্ত এলাকায় গিয়েছিলাম। ফেরার পথে কয়েকজন লোককে দৌঁড়ে পালাতে দেখি। তখন বিএসএফ সদস্যরা গুলি চালায়। আমার ধারণা, অন্যদের ধাওয়া করতে গিয়ে আমাকে লক্ষ্য করা হয়েছে।”

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্তে কয়েকজন ব্যক্তি কাঁটাতারের বেড়া কেটে মাদক আনার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়ে, যার আঘাতে একজন আহত হন। পুরো ঘটনাটি যাচাই-বাছাই করা হচ্ছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, “সীমান্তে গুলিতে একজন আহত হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় বলেন, “আজাদের হাত ও পিঠে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এগুলো ছররা গুলির আঘাত বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।”

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে উপাচার্যের আপ্যায়ন খাতে ২৭ লাখ টাকা ব্যয়ের পর নতুন চাহিদা ২০ লাখ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের ছররা গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশের সময়ঃ ০২:৩০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬