ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ছাড়াল টেকনাফে অপহরণ ও মানব পাচার চক্রের সঙ্গে জড়িত দুজনের আত্মসমর্পণ টোটাল এনার্জির কাছ থেকে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে চাকসুর মানববন্ধন আশির দশকে ফিরে যাওয়ার এআই ট্রেন্ড, যেভাবে আপনিও অংশ নেবেন স্কালোনির আর্জেন্টিনা অধ্যায় কি শেষের পথে? বাড়ছে অনিশ্চয়তা ডিজিটাল বিবাহ-তালাক নিবন্ধনে বাল্যবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন ববি

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে চাই-স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে ‘সিএমই অন মেডিকেল এথিকস’ অনুষ্ঠানে বক্তৃতা করছেন স্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুষ্কৃতিমুক্ত, দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে চান তিনি। তার ভাষায়, “সন্ত্রাস শুধু মারামারি নয়; কলমের সন্ত্রাস ও সিদ্ধান্তের সন্ত্রাসও রয়েছে।”

শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিক্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, জাতির সেবার জন্য চিকিৎসকদের সহযোগিতা চান। দেশের চিকিৎসকদের সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তিনি কাজ করতে চান, যা দেশের কোটি মানুষের কল্যাণ বয়ে আনবে।

তিনি আরও বলেন, চিকিৎসা খাতকে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চিকিৎসকদের সহযোগিতা ছাড়া এত বড় খাত সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। তৃণমূল পর্যায়ের চিকিৎসকদের কাছেও এই বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি সাম্প্রতিক স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। এর মধ্যে জলাতঙ্কের ভ্যাকসিন ব্যবস্থাপনা, হাম রোগ মোকাবিলায় প্রস্তুতি এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে এনআইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা স্থাপনের পরিকল্পনা উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মনির হোসেন খানসহ সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন। শুরুতে সংগঠনটির সদ্যপ্রয়াত সভাপতি অধ্যাপক এএমএসএম শরফুজ্জামান রুবেলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে চাই-স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৬:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬