ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিবগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ইসারুলেরএ মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আজ রোববার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের দোভাগী ফিল্ডের হাট এলাকায় দোভাগী এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ষড়যন্ত্রের মাধ্যমে  মাদক দিয়ে ফাঁসানো মামলায় গ্রেফতারকৃত ইসারুল ইসলামের মুক্তির দাবিতে  ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইননুগ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তকক্ষেপ কামনা করে  মাদক বন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের দোভাগী ফিল্ডের হাট এলাকায় দোভাগী এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন পেশার শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাজানো মাদক মামলায় গ্রেফতারকৃত ইসারুল ইসলামের স্ত্রী মোসাঃ রিমা বেগম।  তিনি বলেন আমার স্বামী একজন কৃষক। কৃষি কাজ করেই সংসার চালায়।  সোর্স নামীয় আনারুল ইসলামের নেতৃত্বে পদ্মার নদীর চরে প্রতিদিন  শতশত ট্রাক /কাকড়া বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে এলাকারবাসীর সাথে হয়ে প্রতিবাদ করায় আনারুল ষড়যন্ত্র করে আমার স্বামীকে  হিরোইন সাদৃশ্য মাদক দিয়ে  বিজিবির মাধ্যমে আটক করিয়ে জেল হাজতে পাঠিয়েছে। বর্তমানে আমি নাবালক চার সন্তান নিয়ে অসহায় জীবনযাপন করছি। আমি আমার স্বামীর মুক্তি চাই এবং ষড়যন্ত্রকারী কথিত সোর্স আনারুরের  বিচার চাই।  ইসারুল ইসলামের পিতা  এনামুল হক বলেন, আমি আমার নির্দোষ ছেলে ইসারুলের মুক্তি চাই ও আনারুলের বিচর চাই। আর যেন কেউ আনারুলেল ষড়যন্ত্রে পড়ে  হয়রানীর শিকার না হয়। এ সময় আরো বক্তব্য রাখেন, ইসারুল ইসলামের মা গোলেনুর বেগম, তার ভাইয়ের স্ত্রী  সুফিয়া বেগম,এলাকার শামীম রেজা ,রুবেল হক, হারুন অর রশিদ, মামুন অর রশিদসহ আরো অনেকেই।
বক্তরা বলেন, একমাত্র সোর্স নামীয় আনারুল ইসলাম সাজানো মাদক মামলায় একের পর এক মানুষকে চরম হয়রানী করে আসছে। পদ্মার চরে বালু উত্তোলনে তাকে নিষেধ করলেই সে এধরনের ঘটনা ঘটিয়েছে। সাম্প্রতিককালে আনারুল এলাকার পাঁচজনকে এভাবে মাদকের সাজানো মিথ্যা মামলায় চরমভাবে হয়রানী করেছে। কেউ কেউ বেকসুর খালাস পেয়েছে। কেউ কেউ এখনো মামলায় ঝুলছে।  আমরা মিডিয়ার মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নায্য বিচার জন্য   প্রশাসনের সুদৃষ্টির করছি।
এবিষয়ে দূর্লভপুর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আজম আলি বলেন, ঘটনাটি আমার দৃষ্টিতে সাজানো। কারণ ইসারুল ইসলাম একজন কৃষক। সেদিন সে কৃষি কাজ শেষে বাড়ি ফিরে আসার  আগে থেকে  নৌকায় রাখা হিরোইন সাদৃস্য মাদক দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। তাছাড়া এলাকাবাসীর সাথে দীর্ঘদিন যাবত পদ্মার চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে আনারুলের দ্বন্দ চলছে।
 তবে সোর্স নামীয় আনারুল ইসলাস তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার বলেন আমি কাউকে মাদক মামলায় ফাঁসায়নি। প্রশাসনের সাথে আমার কোন সম্পর্ক নেই।  এলাকার কারো সাথে আমার কোন দ্বন্দ নেই। শুধু আমার একটি ট্রাক/কাকড়া আছে। হালকা বালু উত্তোলনের ব্যবসা করি।
এব্যাপারে  বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ন লেঃ কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  নিশ্চিত হওয়ার পরে ঘটনা স্থলে বিজিবির সদস্যরা উপস্থিত হয়ে তাঁর নৌকা থেকে ১কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ  ইসারুল ইসলামকে আটক করা হয়। এবং শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়। মামলাটি বর্তমানে তদন্ত চলমান রয়েছে বলে জানান অধিনায়ন লেঃ কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান ।
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিবগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ইসারুলেরএ মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের সময়ঃ ১০:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬