ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন টিকটকে আসছে নতুন সুবিধা নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেঘনা ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার ৮ মাসেও মামলা নেয়নি পুলিশ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে শিশু জিন্নাতের পরিবার মায়ের কিডনি পেয়েও শেষরক্ষা হলো না বেরোবি শিক্ষার্থী জাহিদের

বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার

বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানের হাতে ইজিবাইকের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে দুইজনকে ইজিবাইক উপহার দিয়েছে বাগমারা স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থা। বুধবার (১৯ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে দুই মুক্তিযোদ্ধা সন্তানের হাতে তুলে দেওয়া হয় ইজিবাইকের চাবি।

ইজিবাইক পাওয়া দুজন হলেন—তক্তপাড়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলীর সন্তান বুলেট এবং ঝিকরা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিনের সন্তান সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই মুক্তিযোদ্ধা সন্তানের হাতে ইজিবাইকের চাবি হস্তান্তর করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগমারা স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, সদস্যসচিব ইব্রাহিম হোসেন, সংগঠনের সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা ও আব্দুস সাত্তার এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি সাইফুল ইসলাম উজ্জলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইজিবাইক পেয়ে দুই মুক্তিযোদ্ধা সন্তান নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতায়ও ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু আর্থিক সহায়তা না দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হলে তারা নিজ উদ্যোগেই আয় করে স্বনির্ভর হতে পারবেন। এই লক্ষ্য সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ পর্যায়ক্রমে অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

জনপ্রিয় সংবাদ

বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০

বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার

প্রকাশের সময়ঃ ০৮:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬