ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২ সাঁওতাল কমিউনিটির বিদ্যুৎ সংকট সমাধানে বেরোবি শিক্ষার্থীদের ‘লুমিনোভা’ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ যুবক নিহত কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি ছাড়ছে, কর্ণফুলী তীরে সতর্কতা আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন মো. হাবিবুল গনি নাফ নদীতে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ তিনজন আটক শচীন-পন্টিংকে পেছনে ফেলে ঘরের মাঠে ইতিহাস গড়লেন জো রুট মেসির ৪ গোল, মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে বড় জয়ে ফিরল মায়ামি নেপালে ভয়াবহ বন্যা: মৃত ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮ নেপালের ভয়াবহ বন্যা ও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন

আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন মো. হাবিবুল গনি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৪৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১২৩৬ Time View

আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। রোববার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

এর আগে গত ২৭ আগস্ট বিচারপতি মো. হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনরত বিচারপতি মো. হাবিবুল গনিকে শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।

নতুন করে বিচারপতি হাবিবুল গনি আপিল বিভাগে যোগ দেওয়ায় প্রধান বিচারপতিসহ এই বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

জনপ্রিয় সংবাদ

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন মো. হাবিবুল গনি

প্রকাশের সময়ঃ ১১:৪৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬