ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আশা ট্রাম্পের চলন্ত ট্রেনে নারীকে হয়রানির অভিযোগ, ৯৯৯-এ ফোনে উদ্ধার; গ্রেফতার ১ গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ যুবকের দুর্জয়ের স্ত্রীসহ ৩ জনকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুদকের নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার? হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালানোয় মুখোমুখি সংঘর্ষ- নিহত ২ রাজশাহীতে সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রেল যোগাযোগ চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু জেলগেটে জিজ্ঞাসাবাদের মুখোমুখি সিদ্ধার্থ ও মুগ্ধ দাস

নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে থাকছেন রাষ্ট্রপতি- উপাচার্যের সৌজন্য সাক্ষাতে সম্মতি

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে সমাবর্তনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

সাক্ষাতে উপাচার্য রাষ্ট্রপতিকে নোবিপ্রবির শিক্ষা ও গবেষণাসহ সামগ্রিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে নোবিপ্রবির অবদান, বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার একপর্যায়ে উপাচার্য আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠেয় নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি প্রদান করেন।

রাষ্ট্রপতির এই সম্মতিতে নোবিপ্রবি পরিবার আনন্দিত ও গর্বিত বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতির উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনকে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলবে।

জনপ্রিয় সংবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আশা ট্রাম্পের

নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে থাকছেন রাষ্ট্রপতি- উপাচার্যের সৌজন্য সাক্ষাতে সম্মতি

প্রকাশের সময়ঃ ০৪:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬