ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিপিএল বাতিলের ক্ষতি পোষাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সিডব্লিউএবি লিবিয়ার তাজুরা বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি হরমুজ প্রণালিতে দুই সুপারট্যাংকারে হামলা, ৯২ ডলার ছাড়াল তেলের দাম গ্যাস-বিদ্যুৎ সংকটে পটিয়ার লবণশিল্প, কমেছে শ্রমিকের কর্মঘণ্টা ও আয় আট বছর পর ওসমানী বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট সাবেক বিচারপতি-আইনজীবীসহ ৬৫০ জনের জামায়াতে যোগদানের দাবি পে-স্কেলের পর পণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইর রংপুরের চার খুন: জেলগেটে দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শার্শায় দুই শিশুর মৃত্যু, বাবারও মরদেহ উদ্ধার মেসির বিদায়ে বেকহ্যামের আবেগঘন বার্তা, ‘তোমার দৃষ্টান্ত মনে থাকবে’

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

ময়মনসিংহে দুই ভেটেরিনারি চিকিৎসকের ক্লিনিকে হামলার ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছেন ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরির দাবি জানান তারা।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাবি ভেটেরিনারি ছাত্র সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি ভেট এক্সিকিউটিভের রাজশাহী শাখার সদস্যরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসক ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের ক্লিনিকে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো চিকিৎসককে হেনস্তার শিকার হতে দেওয়া যায় না।

শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, প্রাণী চিকিৎসকদের ওপর এ ধরনের ঘটনায় তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ও ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, ময়মনসিংহের ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। তিনি জানান, তার জানা তথ্য অনুযায়ী ইতোমধ্যে ঘটনার একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি জড়িতদেরও দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় ভেটেরিনারি চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবেষণা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে ভেটেরিনারিয়ানরা নিরলস কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ভেটেরিনারি চিকিৎসকদের সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। নিজেদের পেশাগত মর্যাদা, অধিকার এবং নিরাপত্তার দাবিতেই শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নিয়েছেন।

মানববন্ধনে বিভাগের অধ্যাপক মোইজুর রহমান, অধ্যাপক তৌফিক আনাম আজাদ, আবদুল্লাহ আল-মামুন ভূঁঞাসহ শিক্ষক-শিক্ষার্থী এবং ভেট এক্সিকিউটিভের রাজশাহী শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিপিএল বাতিলের ক্ষতি পোষাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সিডব্লিউএবি

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৯:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬