
রাজধানীতে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে সাবেক বিচারপতি, আইনজীবী, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, কওমি আলেম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ৬৫০ জন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে এসব ব্যক্তি সংগঠনটিতে যোগ দেন। জামায়াতের মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এ দাওয়াতি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে যোগদানকারীদের ফুল ও ইসলামিক বই দিয়ে স্বাগত জানান প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, নতুন যোগদানকারীদের মধ্যে সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন এবং বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক রয়েছেন।
এ ছাড়া জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ এবং ব্যবসায়ী আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও ডা. হুমায়ুন কবিরের নামও উল্লেখ করা হয়েছে।
দলটির তথ্যমতে, বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতাকর্মীও এদিন জামায়াতে যোগ দেন। তাদের মধ্যে ইয়াকুব সরকার, মুশফিকুর রহমান বাবু, হাজী আলতাব হোসেন, মোছলেহ উদ্দিন আহমেদ ও মো. জাবেদ ওমরের নাম রয়েছে।
এ ছাড়া গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ কোল্লল, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন এবং কয়েকজন কওমি আলেমও যোগ দিয়েছেন বলে জানানো হয়।
সমাবেশ পরিচালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসেন।
অনুষ্ঠানে সাবেক বিচারপতি অ্যাডভোকেট সৈয়দ শাহিদুর রহমান, অ্যাডভোকেট ড. এএসএম খালেকুজ্জামান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, ব্যবসায়ী আবুল আয়েশ খান এবং বিএনপি নেতা ইয়াকুব সরকারসহ জামায়াতের নেতারা বক্তব্য দেন।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. আব্দুল মান্নান, সৈয়দ জয়নুল আবেদীন এমপিসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অধিকার ডেস্কঃ 





















