ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিপিএল বাতিলের ক্ষতি পোষাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সিডব্লিউএবি লিবিয়ার তাজুরা বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি হরমুজ প্রণালিতে দুই সুপারট্যাংকারে হামলা, ৯২ ডলার ছাড়াল তেলের দাম গ্যাস-বিদ্যুৎ সংকটে পটিয়ার লবণশিল্প, কমেছে শ্রমিকের কর্মঘণ্টা ও আয় আট বছর পর ওসমানী বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট সাবেক বিচারপতি-আইনজীবীসহ ৬৫০ জনের জামায়াতে যোগদানের দাবি পে-স্কেলের পর পণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইর রংপুরের চার খুন: জেলগেটে দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শার্শায় দুই শিশুর মৃত্যু, বাবারও মরদেহ উদ্ধার মেসির বিদায়ে বেকহ্যামের আবেগঘন বার্তা, ‘তোমার দৃষ্টান্ত মনে থাকবে’

আট বছর পর ওসমানী বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৪ Time View

আট বছর পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালামএয়ারের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ আট বছর পর আবারও বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ওমানের সালামএয়ারের মাস্কাট-সিলেট ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে এ দীর্ঘ বিরতির অবসান ঘটে।

মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে সালামএয়ারের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে একই উড়োজাহাজটি ২২৪ জন যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে সিলেট ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক ও পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ।

বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পুনরায় চালুর উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সালামএয়ার। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী এবং বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালামএয়ারের সিলেট এরিয়া ম্যানেজার সেলিম আল রাজী।

সিলেটে বিদেশি ফ্লাইটের ইতিহাস

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার ইতিহাস অবশ্য পুরোনো। ২০১৫ সালের ১ এপ্রিল প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে দুবাইভিত্তিক ফ্লাইদুবাই সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে। পরে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেট রুটে ফ্লাইট বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

এরপর প্রায় আট বছর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো বিদেশি এয়ারলাইন্স নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি। সালামএয়ারের নতুন সেবা চালুর মাধ্যমে সেই দীর্ঘ বিরতি শেষ হলো।

সপ্তাহে সাত দিন ফ্লাইট চালুর পরিকল্পনা

সালামএয়ার জানিয়েছে, প্রাথমিকভাবে মাস্কাট-সিলেট রুটে সপ্তাহে তিন দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী মাসে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচ দিন করার পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে সপ্তাহের প্রতিদিনই এই রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে এয়ারলাইন্সটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সালামএয়ারের পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ার আরাবিয়া ও ফ্লাইদুবাইসহ আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে পারে।

এতে সিলেটের সঙ্গে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের সরাসরি আকাশ যোগাযোগ আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিপিএল বাতিলের ক্ষতি পোষাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সিডব্লিউএবি

আট বছর পর ওসমানী বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট

প্রকাশের সময়ঃ ০৯:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬