ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালানোয় মুখোমুখি সংঘর্ষ- নিহত ২

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪২ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল, দুর্ঘটনায় দুই আরোহী নিহত হন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের তরককামাল এলাকায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।

নিহতরা হলেন উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন মিয়া (২৭) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল মিয়া (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তরককামাল এলাকায় দ্রুতগতিতে চলা দুটি মোটরসাইকেল হঠাৎ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই আরোহী গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে দুজনেরই মৃত্যু ঘটে।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় দুটি মোটরসাইকেলই অতিরিক্ত গতিতে চলছিল। এর মধ্যে একটি মোটরসাইকেলের চালক হ্যান্ডেল ছেড়ে গাড়ি চালানোর কারণে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পরপরই নিহত দুজনের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালানোয় মুখোমুখি সংঘর্ষ- নিহত ২

প্রকাশের সময়ঃ ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬