ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৪ Time View

নওগাঁর সাপাহারে একটি আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রুবেল হক ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গোয়ালা ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হন রুবেল। রাতে তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি গোয়ালা কদমডাঙ্গা গ্রামের আব্দুল বাকি’র আমবাগানের পশ্চিম পাশে রুবেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি তার পরিবার ও স্থানীয়দের জানান। খবর পেয়ে সাপাহার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, রুবেল হক আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৬:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬