ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৬ Time View

চিকিৎসা শেষে সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টার মধ্যে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দেশে ফেরার আগে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে কুয়ালালামপুরের কুইল রেসিডেন্স অ্যাপার্টমেন্টের লবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

এ সময় তিনি মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপির নেতাকর্মী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মির্জা আব্বাসের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

আফরোজা আব্বাস জানান, জ্ঞান ফেরার পর থেকেই মির্জা আব্বাস দেশে ফেরার জন্য আগ্রহ প্রকাশ করছিলেন। তিনি বাংলাদেশকে খুব মিস করেছেন। বারবার দেশে ফেরার কথা বলতেন এবং বাংলাদেশের ফিজিওথেরাপি ভালো হওয়ায় দেশে নিয়ে যাওয়ার অনুরোধ করতেন।

মির্জা আব্বাস দেশে ফিরে চলমান জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলেও জানান তার স্ত্রী।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চার দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসা ও ফিজিওথেরাপি নেওয়ার পর এবার দেশে ফিরছেন বিএনপির এই নেতা।

জনপ্রিয় সংবাদ

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

প্রকাশের সময়ঃ ০৭:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬