ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ

নাফ নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের

টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ নিশান (১৩) ও মোহাম্মদ আরজিন (১৪) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা প্রায় চার ঘণ্টা ধরে নদীতে তল্লাশি চালিয়ে দুই কিশোরকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহত নিশান শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। আরজিন একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে। তারা দুজনই সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সনজীব নাথ দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্রোতের টানে গভীর পানিতে

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শুক্রবার সকাল ১১টার দিকে কয়েকজন শিশু জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের টানে নিশান ও আরজিন নদীর গভীর পানিতে চলে যায়। এরপর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

খবর পেয়ে স্থানীয় জেলেরা ও কোস্টগার্ড সদস্যরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় চার ঘণ্টা পর দুই কিশোরকে নদী থেকে উদ্ধার করা হয়।

জেটিঘাট এলাকায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন আবদুল মজু। তিনি বলেন, দুই কিশোর দীর্ঘ সময় পানির নিচে ছিল। দ্রুত উদ্ধার করা সম্ভব হলে হয়তো তাদের বাঁচানো যেত।

শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, দুই কিশোরকে উদ্ধার করা হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। ভবিষ্যতে শিশুরা যাতে ঝুঁকিপূর্ণভাবে নাফ নদীতে গোসল করতে না নামে, সে বিষয়ে অভিভাবক ও স্থানীয়দের আরও সচেতন হওয়া প্রয়োজন।

হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

এসআই সনজীব নাথ বলেন, স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে দুই কিশোরকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুশরাত জাহান বলেন, দুপুরে দুই কিশোরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড অভিযান

নাফ নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের

প্রকাশের সময়ঃ ০৭:৪৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬