
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মাসুদ রানা (৩৫) রাউজান থানার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।
শনিবার এক বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনের মামলার প্রধান আসামি মাসুদ রানা হাটহাজারী এলাকায় অবস্থান করছেন—এমন গোপন তথ্য পায় র্যাব।
এর ভিত্তিতে শুক্রবার হাটহাজারী থানার সুবেদার পুকুরপাড় এলাকার আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার মাসুদ রানাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
অধিকার ডেস্কঃ 























