ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকতা জেল-ফাঁসির পেশা নয়, নীতি-নৈতিকতাই মূল ভিত্তি- প্রেস কাউন্সিল চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে অভিযানে পৌনে ৮ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস সরকারি স্থাপনা ভেঙে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ; প্রায় হাজার একর কৃষিজমি হুমকিতে হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানায় যৌথ হানা, ৭ জনের কারাদণ্ড ময়মনসিংহে চাঞ্চল্যকর সাথী হত্যা মামলায় আসামি হৃদয়ের মৃত্যুদণ্ড কালকিনিতে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নলডাঙ্গায় মাদকসেবনের দায়ে এক মাসের কারাদণ্ড, সঙ্গে জরিমানা অবৈধ স্বর্ণালংকার বন্ধকের বিরুদ্ধে জনসচেতনতায় হ্যান্ডবিল বিতরণ পুলিশের সাপাহার সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ মদ আটক দুই মাসে ভারতে বাংলাদেশের রফতানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

ময়মনসিংহে চাঞ্চল্যকর সাথী হত্যা মামলায় আসামি হৃদয়ের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত, যেখানে সাথী আক্তার হত্যা মামলার রায় ঘোষণা করা হয়।

ময়মনসিংহ শহরের জুবিলী কোয়ার্টার এলাকায় চাঞ্চল্যকর সাথী আক্তার হত্যা মামলায় হৃদয় নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শামসুদ্দিন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর সকালে মোবাইলে মিসকল দেওয়াকে কেন্দ্র করে সাথী আক্তারের সঙ্গে আসামি হৃদয়ের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে পরবর্তীতে হৃদয়সহ কয়েকজন সাথী আক্তারের জুবিলী কোয়ার্টার এলাকার ভাড়া বাসায় গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাথী আক্তারের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। পরবর্তীতে বিচারিক কার্যক্রমের জন্য মামলাটি ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে প্রেরণ করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত মামলার ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি হৃদয়কে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও দেড় লাখ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন।

এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোকাম্মেল হক।

এই রায়ের মধ্য দিয়ে বহুল আলোচিত সাথী আক্তার হত্যা মামলার বিচারিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হলো।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতা জেল-ফাঁসির পেশা নয়, নীতি-নৈতিকতাই মূল ভিত্তি- প্রেস কাউন্সিল চেয়ারম্যান

ময়মনসিংহে চাঞ্চল্যকর সাথী হত্যা মামলায় আসামি হৃদয়ের মৃত্যুদণ্ড

প্রকাশের সময়ঃ ০১:০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬