ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় লক্ষ্মীপুরে যুবক গ্রেপ্তার দেশ সংকটে পড়লেই বিএনপি হাল ধরেছে-প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক বাগমারায় স্বামী-সন্তান রেখে গৃহবধূ নিখোঁজ, প্রেমঘটিত সম্পর্কের অভিযোগ নাটোরের লালপুরে পদ্মা নদীতে ড্রেজার থেকে পড়ে শিশুর মৃত্যু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নিলয়, সদস্য সচিব নাজিফা রাষ্ট্রসংলাপ ফোরামের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, মুখপাত্র শহীদ আবু সাঈদ মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ পাবেন নারীরা হাদি ও শাপলা হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি মামুনুল হকের শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শের প্রতিচ্ছবি তারেক রহমান- ভূমিমন্ত্রী মিনু

মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৫ Time View

মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়।

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাটিকামারী বাজার ব্রিজসংলগ্ন দলিল উদ্দিনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।

ভাটিয়াপাড়া র‍্যাব-৬ ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাবের একটি দল বাটিকামারী এলাকায় অভিযান চালায়। এ সময় ১৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা গাঁজা ও জব্দ করা মাইক্রোবাসসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় লক্ষ্মীপুরে যুবক গ্রেপ্তার

মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬