ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এক টুকরো মুরগির মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা শি-পুতিনের সঙ্গে এসসিও বৈঠকে মোদি, শেহবাজ ও পেজেশকিয়ান ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ২১ বছরের সম্পর্কের ইতি, লেস্টার ছেড়ে শেফিল্ডে হামজা চৌধুরী যৌন হয়রানির চেষ্টা হলে কঠোর জবাব দেব: ঋতাভরী চক্রবর্তী নারী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু, আহত ৪ রাজশাহী কলেজে ডেঙ্গু সচেতনতায় শিক্ষার্থীদের হাতে লিফলেট বিতরণ নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে থাকছেন রাষ্ট্রপতি- উপাচার্যের সৌজন্য সাক্ষাতে সম্মতি

নারী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১২৩৫ Time View

কুমিল্লার চান্দিনায় নারী হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

কুমিল্লার চান্দিনায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিথিলা ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্তরা হলেন চান্দিনা উপজেলার মহিচাইল বারইপাড়া এলাকার মৃত ক্ষিতিশ দাশের ছেলে সমির চন্দ্র দাশ (৪২) এবং তাঁর স্ত্রী রূপালী রাণী দাশ (৩৭)।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি বকুল রাণী দাশকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ জানুয়ারি সকালে চান্দিনা উপজেলার মহিচাইল এলাকায় জায়গা-জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই বাড়ির বাসিন্দাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় রনজিৎ চন্দ্র দাশ ও তাঁর স্ত্রী শিল্পী রাণী দাশের সঙ্গে আসামিপক্ষের বিরোধ দেখা দেয়।

একপর্যায়ে সমির চন্দ্র দাশ, তাঁর স্ত্রী রূপালী রাণী দাশ ও বকুল রাণী দাশ তাঁদের ওপর হামলা চালান বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। এতে রনজিৎ চন্দ্র দাশ ও শিল্পী রাণী দাশ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিল্পী রাণী দাশকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাসুর নিতাই চন্দ্র দাশ বাদী হয়ে চান্দিনা থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহজাহান ২০১৮ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।

দীর্ঘদিনের বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত সমির চন্দ্র দাশ ও রূপালী রাণী দাশকে দোষী সাব্যস্ত করেন। পরে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. ইসমাইল মিয়া রতন জানান, মামলাটিতে রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ এবং মামলার অন্যান্য উপাদান পর্যালোচনা করেই আদালত এ রায় দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ

নারী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের সময়ঃ ০৭:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬