
জুলাই আন্দোলনের সময় ঘটা পৃথক দুটি হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন ঢাকার দুটি ভিন্ন আদালত।
সোমবার (৩১ আগস্ট) শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ বনানী এলাকায় সোহাগ নামের এক কিশোরকে হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। একই দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মিরপুরে মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টার আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আদালতে হাজির করার সময় উপস্থিত জনতা শাহজাহান ওমরকে লক্ষ্য করে ‘মীর জাফর’ ও ‘ভুয়া’ বলে স্লোগান দেন।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর বনানী এলাকায় গুলিবিদ্ধ হন সোহাগ নামের ওই কিশোর, আর ৪ আগস্ট মিরপুরে রাবার বুলেটের আঘাত ও মারধরের শিকার হন মুক্তার হোসেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠার পর তাঁরা পৃথকভাবে এই দুটি মামলা দায়ের করেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, এর একদিন আগে রবিবার রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া বিএনপি নেতা এসহাক হত্যা মামলায়ও শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
দৈনিক অধিকার ডেস্কঃ 






















