ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু, আহত ৪ রাজশাহী কলেজে ডেঙ্গু সচেতনতায় শিক্ষার্থীদের হাতে লিফলেট বিতরণ নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে থাকছেন রাষ্ট্রপতি- উপাচার্যের সৌজন্য সাক্ষাতে সম্মতি ময়মনসিংহে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে মন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ এমপিদের স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন ইউএনও বাংলাদেশের মানুষ কখনো স্বৈরশাসন মেনে নেয়নি- স্পিকার হাফিজ উদ্দিন শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট বিয়ে করেছেন মিষ্টি জান্নাত, প্রকাশ করলেন না স্বামীর পরিচয় নতুন দুই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হলো সোলায়মান সেলিম-মোস্তফা জালালকে

বাংলাদেশের মানুষ কখনো স্বৈরশাসন মেনে নেয়নি- স্পিকার হাফিজ উদ্দিন

আইপিইউ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতান্ত্রিক রূপান্তর এবং আন্তর্জাতিক ফোরামে দেশের সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ চিরকালই গণতন্ত্রকামী এবং গণতান্ত্রিক আদর্শ রক্ষায় তারা বারবার আত্মত্যাগ করেছে। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ দেশের মানুষ নিজেদের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মত্যাগে পিছপা হয়নি। তাঁর ভাষায়, ইতিহাস সাক্ষ্য দেয় যে এ দেশের সাধারণ মানুষ কখনোই কোনো স্বৈরাচারী শাসন মেনে নেয়নি বা সমর্থন করেনি।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হিসেবে আখ্যা দিয়ে স্পিকার বলেন, বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার প্রকৃত প্রতিফলন ঘটিয়েই দায়িত্ব পালন করে যাচ্ছে।

বৈঠকে আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের চলমান গণতান্ত্রিক ধারাবাহিকতাকে স্বাগত জানিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে এ দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি মন্তব্য করেন, প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার সম্পন্ন করার মধ্য দিয়েই ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি একটি শক্তিশালী ও কার্যকর সংসদীয় ব্যবস্থার মাধ্যমেই সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার সম্ভব বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

বৈঠকে উভয়পক্ষ জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন ও সাধারণ পরিষদে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা, আন্তর্জাতিক আদালতে দেশের সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধের সফল নিষ্পত্তি এবং সংসদীয় কূটনীতির গুরুত্ব নিয়েও ফলপ্রসূ আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইপিইউ প্রতিনিধিদলের সদস্যরা এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু, আহত ৪

বাংলাদেশের মানুষ কখনো স্বৈরশাসন মেনে নেয়নি- স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশের সময়ঃ ০৪:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬