ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু, আহত ৪ রাজশাহী কলেজে ডেঙ্গু সচেতনতায় শিক্ষার্থীদের হাতে লিফলেট বিতরণ নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে থাকছেন রাষ্ট্রপতি- উপাচার্যের সৌজন্য সাক্ষাতে সম্মতি ময়মনসিংহে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে মন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ এমপিদের স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন ইউএনও বাংলাদেশের মানুষ কখনো স্বৈরশাসন মেনে নেয়নি- স্পিকার হাফিজ উদ্দিন শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট বিয়ে করেছেন মিষ্টি জান্নাত, প্রকাশ করলেন না স্বামীর পরিচয় নতুন দুই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হলো সোলায়মান সেলিম-মোস্তফা জালালকে

চূড়ান্ত ভোটার তালিকায় সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার – ইসি সচিব

নির্বাচন ভবনে সাংবাদিকদের চূড়ান্ত ভোটার তালিকার তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সংগৃহীত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে, যাঁরা সবাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আজ সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

৩১ জুলাই পর্যন্ত হিসাব ধরে তালিকা প্রস্তুত

তিনি জানান, গত ৩১ জুলাই পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের নাম এই তালিকায় যুক্ত করা হয়েছে। এর আগে গত ৯ আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকার তথ্য দিতে গিয়ে ইসি সচিব জানিয়েছিলেন, হালনাগাদ প্রক্রিয়ায় নতুন করে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন, যাতে তখন মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে।

তিনি আরও জানান, নির্বাচনের সময়সূচি পরিবর্তন হলে ভোটার নিবন্ধনের সময়ও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে নতুন যুক্ত হওয়া ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আইন অনুযায়ী সম্পন্ন হলো হালনাগাদ প্রক্রিয়া

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুসারে খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণের সুযোগ রাখা হয়। ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয় এবং ২৭ আগস্টের মধ্যে সেসব আবেদন নিষ্পত্তি করা হয়। এরপর গৃহীত সিদ্ধান্তগুলো ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযুক্ত করে আজ ৩১ আগস্ট চূড়ান্ত হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।

নভেম্বর থেকে ভোট শুরুর পরিকল্পনা

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করতে চায় সংস্থাটি। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন আগে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে ইসি।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু, আহত ৪

চূড়ান্ত ভোটার তালিকায় সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার – ইসি সচিব

প্রকাশের সময়ঃ ০৩:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬