ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের হিসাব জানালেন অর্থমন্ত্রী জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ- স্পিকার একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১৫৫৮ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে ৬ দোকানসহ ১১ বসতঘর পুড়ে ছাই হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে মসিক মেয়রসহ তিনজনকে কারণ দর্শানোর নির্দেশ আয়েশা (রা.) কেন গভীর রাতে মহানবী (সা.)-এর পিছু নিয়েছিলেন?

হাদি ও শাপলা হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি মামুনুল হকের

চট্টগ্রামের লালদিঘি ময়দানে লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন আল্লামা মামুনুল হক।

শহীদ শরীফ ওসমান বিন হাদি ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের শরিক নেতা আল্লামা মামুনুল হক। তিনি বলেন, বিএনপি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং জনগণের রায়ের সঙ্গে কোনো ধরনের কৌশলী চালাকি মেনে নেওয়া হবে না। গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে তা সংবিধান সংস্কারের আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী কর্মসূচির সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

মামুনুল হক বলেন, তারা গণভোটে জনগণের কাছে ‘হ্যাঁ’ ভোট চেয়েছিলেন এবং তাদের সম্মিলিত আহ্বানে সাড়া দিয়ে জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সংস্কারের ক্ষেত্রে ঘাটতি রাখার সুযোগ থাকলেও তারা এই ঘাটতি মেনে নেবেন না এবং কোনো ধরনের বিশ্বাসঘাতকতাও বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনের তৃতীয় ধাপের সূচনা হলো। এই বিশাল জনসমাগম থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে তিনি বলেন, গণভোট অনুষ্ঠানের আগে সংবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ না করা হলে তাদের এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হতে পারে।

মামুনুল হক স্পষ্ট করে বলেন, তাদের এই আন্দোলনের মূল লক্ষ্য সরকার পতন নয়, বরং সরকারকে সজাগ করা ও একটি সতর্কবার্তা পৌঁছে দেওয়া। তার ভাষায়, তাদের একটাই দাবি—গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

শেখ হাসিনার সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, হাসিনা সরকার জনগণকে উন্নয়নের নানা গল্প শুনিয়েছে, কিন্তু বাস্তবে দেশে ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে, বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এবং দেশকে ভারী ঋণের বোঝার নিচে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

হাদি ও শাপলা হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি মামুনুল হকের

প্রকাশের সময়ঃ ১১:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬