ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯-পুলিশ সদরদপ্তর শাপলা চত্বর মামলার বিচার দ্রুত শেষের তাগিদ প্রসিকিউশনের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা রমনায় ৭ কেজি গাঁজাসহ ‘মিন্টু’ গ্রেপ্তার ইউএনওকে ঘিরে ‘আপত্তিকর বক্তব্য-নাচোলে দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত মিরপুরে বিদেশি পিস্তল-রিভলবার ও গুলিসহ ‘শুটার জাকির’ গ্রেপ্তার রিমার্কের পথ ধরে কসমেটিকস রপ্তানির সম্ভাবনা দেখছেন শামা ওবায়েদ অসুস্থতায় মিডটার্মে অনুপস্থিত হলে জরিমানা, ক্ষুব্ধ বেরোবির শিক্ষার্থীরা ক্যান্সার আক্রান্ত যুবদল নেতার পাশে তারেক রহমান চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

ক্যান্সার আক্রান্ত যুবদল নেতার পাশে তারেক রহমান

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৬ Time View

ক্যান্সার আক্রান্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছেন তারেক রহমান।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ এই যুবদল নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য আর্থিক অনুদানও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের অর্থ আব্বাস উদ্দিনের কাছে তুলে দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

এ সময় আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আব্বাস উদ্দিনের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। আন্দোলন-সংগ্রামে আব্বাস উদ্দিন সক্রিয়ভাবে মাঠে ছিলেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

এ সময় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান মাহফুজ, ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম ও সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯-পুলিশ সদরদপ্তর

ক্যান্সার আক্রান্ত যুবদল নেতার পাশে তারেক রহমান

প্রকাশের সময়ঃ ০৭:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬