
রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ মো. মিন্টু (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রমনা থানা এলাকায় অভিযান চালায় সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল। এ সময় মিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিকার ডেস্কঃ 





















