ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি ও বদলির সব নথি চাইল দুদক সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯-পুলিশ সদরদপ্তর শাপলা চত্বর মামলার বিচার দ্রুত শেষের তাগিদ প্রসিকিউশনের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা রমনায় ৭ কেজি গাঁজাসহ ‘মিন্টু’ গ্রেপ্তার ইউএনওকে ঘিরে ‘আপত্তিকর বক্তব্য-নাচোলে দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত মিরপুরে বিদেশি পিস্তল-রিভলবার ও গুলিসহ ‘শুটার জাকির’ গ্রেপ্তার রিমার্কের পথ ধরে কসমেটিকস রপ্তানির সম্ভাবনা দেখছেন শামা ওবায়েদ অসুস্থতায় মিডটার্মে অনুপস্থিত হলে জরিমানা, ক্ষুব্ধ বেরোবির শিক্ষার্থীরা ক্যান্সার আক্রান্ত যুবদল নেতার পাশে তারেক রহমান

মিরপুরে বিদেশি পিস্তল-রিভলবার ও গুলিসহ ‘শুটার জাকির’ গ্রেপ্তার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৬ Time View

মিরপুরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ‘শুটার জাকির’কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, রিভলবার ও গুলিসহ মো. জামিল হোসেন ওরফে ‘শুটার জাকির’ ওরফে ‘খালাতো’ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ডিএমপি।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় জাকিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা দুই রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে জাকিরকে মিরপুর এলাকার একজন অস্ত্রধারী শুটার হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে জাকির কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে মিরপুরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। পরে জয় নিহত হওয়ার পর অপরাধচক্রের আরেক সদস্য তাজকীরের সঙ্গে তার সম্পৃক্ততা তৈরি হয় বলে দাবি পুলিশের।

ডিএমপি জানায়, গত ৭ জুলাই রাত ৯টার দিকে মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজুকে (৩৮) লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।

ওই ঘটনায় জাকির পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী হিসেবে পরিচিত মো. কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪) অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি ও বদলির সব নথি চাইল দুদক

মিরপুরে বিদেশি পিস্তল-রিভলবার ও গুলিসহ ‘শুটার জাকির’ গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৭:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬