ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকতা জেল-ফাঁসির পেশা নয়, নীতি-নৈতিকতাই মূল ভিত্তি- প্রেস কাউন্সিল চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে অভিযানে পৌনে ৮ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস সরকারি স্থাপনা ভেঙে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ; প্রায় হাজার একর কৃষিজমি হুমকিতে হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানায় যৌথ হানা, ৭ জনের কারাদণ্ড ময়মনসিংহে চাঞ্চল্যকর সাথী হত্যা মামলায় আসামি হৃদয়ের মৃত্যুদণ্ড কালকিনিতে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নলডাঙ্গায় মাদকসেবনের দায়ে এক মাসের কারাদণ্ড, সঙ্গে জরিমানা অবৈধ স্বর্ণালংকার বন্ধকের বিরুদ্ধে জনসচেতনতায় হ্যান্ডবিল বিতরণ পুলিশের সাপাহার সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ মদ আটক দুই মাসে ভারতে বাংলাদেশের রফতানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

সাপাহার সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ মদ আটক

নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মদ।

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকায় চোরাচালানের সময় মালিকবিহীন অবস্থায় ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ভারতীয় মদের বোতল আটক করেছে বিজিবি। এ ঘটনায় দুইজন পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধীনস্থ হাপানিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার-২৩৬/এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণসুদা নামক স্থানে এই অভিযান চালানো হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি ভারতীয় মদের বোতল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই চোরাচালানের সঙ্গে দুই ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাঁরা হলেন—কৃষ্ণসুধা গ্রামের মোঃ নাইমুল ইসলামের ছেলে মোঃ সাদেকুল ইসলাম (২৮) এবং একই গ্রামের মোঃ মতিরুলের ছেলে মোঃ হযরত আলী (৩৫)। উভয়ের ঠিকানা সাপাহার থানাধীন কৃষ্ণসুধা গ্রামে। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পলাতক এই দুই আসামির বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

আটককৃত মাদকদ্রব্য নওগাঁ জেলার সাপাহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতা জেল-ফাঁসির পেশা নয়, নীতি-নৈতিকতাই মূল ভিত্তি- প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাপাহার সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ মদ আটক

প্রকাশের সময়ঃ ১২:৫৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬