
নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের অপরাধে মো. আলতাব হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ৩টায় নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত আলতাব হোসেন নলডাঙ্গা থানার মমিনপুর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নলডাঙ্গা থানার এসআই মালেকের নেতৃত্বে আলতাব হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আসামি নিজের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে এই দণ্ড প্রদান করা হয়।
সাজেদুর রহমান, নাটোর 
























