
মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম কিরণ রাঢ়ী (৫৫)। তিনি কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার হোসেন রাঢ়ীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল সাহেবরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে কিরণ রাঢ়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত কিরণ রাঢ়ী পূর্বের একটি মাদক মামলায় ইতিমধ্যে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। নতুন করে ইয়াবা উদ্ধারের এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুনরায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সৈয়দ নূর আহসান, বরিশাল 





















