
কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার শাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম জুনাইরা ও তাসলিমা। তারা উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলছিল জুনাইরা ও তাসলিমা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা পাশের পানিতে পড়ে যায়। পরে শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পানিতে তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সাংবাদিকদের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ দাফন করা হয়েছে।
অধিকার ডেস্কঃ 





















