ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার স্কিনকেয়ার করেও ত্বক উজ্জ্বল হচ্ছে না? বদলান খাদ্যাভ্যাস গাজা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরায়েলকে বোর্ড অব পিসের তাগিদ কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১১ ও দুই স্বাস্থ্যকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ ৩ জন বহিষ্কার, আফসানার বহিষ্কারাদেশ স্থগিত বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন-গেস্ট হাউজ নির্মাণকাজ উদ্বোধন বাগাতিপাড়ায় পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি ফুলপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, অপহরণ মামলায় গ্রেপ্তার ৩ নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:৫৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৩ Time View

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী বাস।

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কলেজের বার্ষিক আনন্দভ্রমণে অংশ নিতে চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের আহত শিক্ষার্থীদের উদ্ধার করে। পরে গুরুতর আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর কক্সবাজারের উদ্দেশে যাত্রা করা অপর তিনটি বাসের শিক্ষার্থীরাও ভ্রমণ বাতিল করে বরিশালে ফিরে যান।

জনপ্রিয় সংবাদ

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

প্রকাশের সময়ঃ ১০:৫৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬