ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা এনসিপি নেতাদের কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে বাংলাদেশ নারী হকি দলের টানা তৃতীয় জয় ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ইউএনওর ওপর ইট-পাটকেল নিক্ষেপ বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার স্কিনকেয়ার করেও ত্বক উজ্জ্বল হচ্ছে না? বদলান খাদ্যাভ্যাস গাজা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরায়েলকে বোর্ড অব পিসের তাগিদ কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১১ ও দুই স্বাস্থ্যকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ ৩ জন বহিষ্কার, আফসানার বহিষ্কারাদেশ স্থগিত

অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ইউএনওর ওপর ইট-পাটকেল নিক্ষেপ

গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার বিকেল থেকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া, ফুলবাড়ি ইউনিয়নের হাতিয়াদহসহ করতোয়া নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বালু তোলার কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

এরপর সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথপুর এলাকায় আরও একটি ড্রেজার মেশিন ধ্বংস করতে যায় ভ্রাম্যমাণ আদালতের দল। সেখানে স্থানীয় কয়েকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও গাছের ডাল ছোড়া হয়। এতে রাজু শেখ নামে ভ্রাম্যমাণ আদালতের এক শ্রমিক গুরুতর আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের নিরাপদে সরিয়ে নিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান ও অতিরিক্ত পুলিশ সদস্যরা সেখানে পৌঁছান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয়। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, দীর্ঘদিন ধরে করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা এনসিপি নেতাদের

অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ইউএনওর ওপর ইট-পাটকেল নিক্ষেপ

প্রকাশের সময়ঃ ১২:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬