ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

মিরসরাইয়ে কৃষক দলের উদ্যোগে দেড় কিলোমিটার খাল খনন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা কৃষক দলের উদ্যোগে খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রায় দেড় কিলোমিটার খাল খনন ও পরিষ্কারের কাজ করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নাজিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন খাল ও নালা ভরাট হয়ে যাওয়ার পাশাপাশি ময়লা-আবর্জনা জমে পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয় এবং কৃষিজমির পাশাপাশি স্থানীয় মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় দুর্ভোগ তৈরি হয়।

তিনি বলেন, পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে খালগুলো খনন ও পরিষ্কার করা প্রয়োজন। এ কারণে স্থানীয়ভাবে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় খাল খনন ও পরিষ্কার কর্মসূচি চলমান রয়েছে।

তিনি আরও বলেন, খালগুলো সচল থাকলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি কৃষিজমিতে জলাবদ্ধতা কমার ফলে কৃষকরাও উপকৃত হবেন।

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে কৃষক দলের উদ্যোগে দেড় কিলোমিটার খাল খনন

প্রকাশের সময়ঃ ০২:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬