ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
১১ বছর কেমোথেরাপির পর জানা গেল ক্যানসারই ছিল না, হতবাক বেকি সাত দিনেও ফেরেননি বাঘার পাঁচ বাংলাদেশি, বিএসএফের হাতে আটক আগামীর কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে ঢাকায় আন্তর্জাতিক সিকিউরিটি ও ফায়ার এক্সপো হাতিয়ার সেই বিদ্যালয়ে ফের ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিল সমকাল সুহৃদ গরুর গাছের চারা খাওয়া নিয়ে বিরোধ, প্রতিবেশীর হামলায় প্রাণ গেল তোতা মিয়ার ইউনিভার্সাল পিকচার্সের ইতিহাসে সর্বোচ্চ আয়, রেকর্ড গড়ল ‘দ্য ওডিসি’ তরুণীর মরদেহ দুই খণ্ড করে খালে ফেলেন মা-ছেলে, গ্রেপ্তার ৩ চাল ব্যবসায়ী ওসমান গনিকে দেউলিয়া ঘোষণা করলেন আদালত

গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’-এ পরীমণি, থাকছেন নিরব ও ইমতিয়াজ বর্ষণ

গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’ ওয়েব ফিল্মের শুটিংয়ে পরীমণি।

নতুন ওয়েব ফিল্মে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে আসছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির নাম ‘সেপারেশন’। ইতোমধ্যে শুরু হয়েছে ওয়েব ফিল্মটির শুটিং।

‘সেপারেশন’-এ পরীমণির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। এছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ওয়েব ফিল্মটির শুটিং চলছে।

রোববার নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজের খবরটি জানান পরীমণি। ছবিটিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ এবং নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নামও উল্লেখ করেন তিনি।

গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় কাজ করেছেন পরীমণি। এবার একই নির্মাতার সঙ্গে প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করছেন এই অভিনেত্রী।

তবে ‘সেপারেশন’-এ পরীমণির চরিত্র কেমন, গল্পের বিষয়বস্তু কী কিংবা ইমতিয়াজ বর্ষণের চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। নির্মাতা ও সংশ্লিষ্টরা এসব বিষয়ে আপাতত মুখ খোলেননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর ৩০০ ফিটসহ ঢাকার বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে ওয়েব ফিল্মটির শুটিং করা হবে। পরীমণি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের পাশাপাশি এতে অভিনয় করছেন শার্লিন ফারজানা।

‘সেপারেশন’ ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে দর্শকরা কবে থেকে এটি দেখতে পারবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

১১ বছর কেমোথেরাপির পর জানা গেল ক্যানসারই ছিল না, হতবাক বেকি

গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’-এ পরীমণি, থাকছেন নিরব ও ইমতিয়াজ বর্ষণ

প্রকাশের সময়ঃ ০৭:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬