ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বেরোবিতে ‘প্রফেশনাল সিএমএ কোয়ালিফিকেশন’ শীর্ষক সেমিনার

বেরোবিতে ‘প্রফেশনাল সিএমএ কোয়ালিফিকেশন’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে ‘প্রফেশনাল সিএমএ কোয়ালিফিকেশন: অ্যান এক্সাইটিং সাকসেস রুট’ শীর্ষক একটি সেমিনার। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর সহযোগিতায় এবং বেরোবির বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের গ্যালারি রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু প্রচলিত একাডেমিক শিক্ষার ওপর নির্ভর করলেই চলবে না, বরং পেশাগত ডিগ্রি অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষতা বহুগুণে বাড়িয়ে নিতে হবে। তিনি বলেন, সিএমএ-এর মতো পেশাগত যোগ্যতা শিক্ষার্থীদের কর্পোরেট জগতে সফল ক্যারিয়ার গড়তে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হতে পারে।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি-এর সহ-সভাপতি এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ এবং কনকর্ড গ্রুপ অব কোম্পানির হেড অব স্ট্র্যাটেজিক অপারেশনস ফারুক আহমেদ এসিএমএ। রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবি-এর একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের অধ্যাপক ও পরিচালক ড. মোঃ মামুনুর রশিদ এফসিএমএ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক। সেমিনারে বক্তারা সিএমএ শিক্ষার গুরুত্ব, ক্যারিয়ারের সম্ভাবনা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বেরোবিতে ‘প্রফেশনাল সিএমএ কোয়ালিফিকেশন’ শীর্ষক সেমিনার

প্রকাশের সময়ঃ ০১:৪৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬