ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

প্রবাসীদের অধিকার সুরক্ষায় কানাডায় প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি মনজিল মোরসেদের

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৭ Time View

কানাডার পার্লামেন্ট হিলে মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মনজিল মোরসেদ।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ কানাডার ফেডারেল সংসদ ভবন পার্লামেন্ট হিলে দেশটির মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার কানাডা ট্রেজারি বোর্ডের প্রধান ও মন্ত্রী পদমর্যাদার সিনিয়র সংসদ সদস্য সাফকাত আলি, এমপি সালমা জাহিদ এবং ইয়াসির নাগভিড়ের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় এইচআরপিবির কানাডা শাখার প্রধান উপদেষ্টা আলিমুল হায়দারী বাবু, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শহীদ উদ্দিন হিরুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মনজিল মোরসেদ কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার সুরক্ষার বিষয় তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশে থাকা প্রবাসীদের সম্পত্তি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভূত আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তির জন্য একটি প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তার কথা জানান তিনি।

তিনি বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের দেশে সম্পদ ও ব্যবসায়িক স্বার্থসহ বিভিন্ন বিষয়ে আইনি জটিলতার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল কার্যকর ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগে কানাডা সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আইনি সুরক্ষার বিষয়েও আলোচনা হয়। কানাডার সংসদ সদস্যরা বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবিকে সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন বলে এইচআরপিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থনের ব্যাপারে কানাডা সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশি প্রবাসীদের অধিকার, দেশে তাদের সম্পত্তি ও ব্যবসা সংক্রান্ত সমস্যা এবং এসব বিষয়ে আইনি সুরক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

প্রবাসীদের অধিকার সুরক্ষায় কানাডায় প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি মনজিল মোরসেদের

প্রকাশের সময়ঃ ০১:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬