ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

মিরপুরে টিকাদান কেন্দ্রে হামলা-লুটপাটের অভিযোগ, জড়িতদের শাস্তির দাবি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৬৫ Time View

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের অভিযোগে আয়োজিত মানববন্ধন।

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার বিকেলে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রায় দুই শতাধিক ব্যক্তি স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভেতরে প্রবেশ করেন। পরে সেখানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় টিকাদান কার্যক্রমের বিভিন্ন সামগ্রী, সরকারি রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনা-সংশ্লিষ্ট সরঞ্জাম, ওষুধ ও ভ্যাকসিনসহ বিভিন্ন জিনিস নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

রাড্ডা কর্তৃপক্ষের দাবি, লুট হওয়া সামগ্রীর মধ্যে আলট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ফ্রিজ, এসি ও নগদ অর্থ রয়েছে। প্রতিষ্ঠানটির হিসাবে প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা নগদ লুট হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রায় ১০ কাঠা জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে বলে তাদের ধারণা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার মিরপুর এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এমন একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় সেবাব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, রাড্ডা একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান। সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে প্রায় পাঁচ দশক ধরে এলাকার সুবিধাবঞ্চিত মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। সরকারি বিভিন্ন টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রমেও প্রতিষ্ঠানটি সমন্বয়ের মাধ্যমে অংশ নেয়।

তিনি বলেন, পরদিন টিকাদান কর্মসূচি থাকার কথা ছিল। এর আগেই রাতে সেন্টারে হামলা চালিয়ে বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি স্থাপনায় ক্ষয়ক্ষতি করা হয়েছে।

ডা. নাসরিন আখতার আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালু করতে সরকারের সহযোগিতা চান তারা। তিনি জানান, প্রতিষ্ঠানটি উচ্ছেদ বা অন্য কোনো নির্দেশনা পায়নি।

মানববন্ধনে রাড্ডা কমিউনিটি হেলথের পরিচালক ইকবাল জিল্লুল মজিদ বলেন, হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিন ধরে রাড্ডা এলাকার মা, শিশু ও কিশোরীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষয়ক্ষতির নিরূপণ এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

মিরপুরে টিকাদান কেন্দ্রে হামলা-লুটপাটের অভিযোগ, জড়িতদের শাস্তির দাবি

প্রকাশের সময়ঃ ০৬:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬