ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষাক্রমে সুফিবাদ অন্তর্ভুক্তির দাবি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৯ Time View

জাতীয় শিক্ষাক্রমে সুফিবাদবিষয়ক শিক্ষা অন্তর্ভুক্তির দাবিতে আলোচনা সভায় বক্তারা।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণি পর্যন্ত সুফিবাদবিষয়ক শিক্ষা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সুফিবাদ গবেষক ও শিক্ষাবিদরা। তাদের মতে, শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও আধ্যাত্মিক চেতনা বিকাশে সুফিবাদের দর্শন ভূমিকা রাখতে পারে।

শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

‘সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণি পর্যন্ত অন্তর্ভুক্ত করে পাঠদান’ শীর্ষক এ সভায় শিক্ষাব্যবস্থায় সুফিবাদবিষয়ক পাঠ সংযোজনের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবদুর রহমান মিয়াজী। তিনি সুফিবাদের মূলধারা ও এর মানবিক দর্শন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষাব্যবস্থা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক ও কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুল হাদি।

সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান সুফি মোবারক হোসেন মুরাদের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আলহাজ মোজাফফর আহমেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার গাজী নাফিস আহমেদ, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাম্মদ শাহ কামাল শ্যামল এবং কাজী নজরুল সুফি সোসাইটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ খান।

সংগঠনটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে অসহিষ্ণুতা ও বিভাজন কমানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সুফিবাদের শিক্ষা সহায়ক হতে পারে। এ কারণে জাতীয় শিক্ষাক্রমে সুফিবাদবিষয়ক পাঠ অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা প্রয়োজন বলে মত দেন তারা।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষাক্রমে সুফিবাদ অন্তর্ভুক্তির দাবি

প্রকাশের সময়ঃ ০৮:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬