ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, সবার আগে ভালো মানুষ হতে হবে: হাসনাত আবদুল্লাহ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫১ Time View

দেবিদ্বারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জীবনে সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়; তবে কাউকে মাদকাসক্ত, দুর্নীতিগ্রস্ত কিংবা অপরাধপ্রবণ হওয়া যাবে না। শিক্ষার্থীদের নিজেদের পছন্দের পেশা বেছে নেওয়ার পাশাপাশি সৎ ও ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সকাল ১১টায় দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের এ প্লাস ও গোল্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, সবার জন্য একই পেশা বেছে নেওয়া জরুরি নয়। কেউ বিদেশে যেতে পারে, কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে, আবার কেউ নিজের পছন্দের অন্য কোনো পেশায় যেতে পারে। তবে কোনো অবস্থাতেই অপরাধ, মাদক বা বিপথগামিতার সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়।

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের বিষয়ে তিনি বলেন, যারা পড়াশোনার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে চায়, তাদের জন্য কলেজের ফলাফল গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে।

নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, প্রায় ১৭ বছর পর পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে তিনি আগের শিক্ষকদের অনেককেই বার্ধক্যে দেখতে পাচ্ছেন। শিক্ষকদের পাশাপাশি মা-বাবার প্রতিও শিক্ষার্থীদের দায়িত্ব ও কৃতজ্ঞতা থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

দেবিদ্বারে কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন সংসদ সদস্য। তিনি বলেন, সম্প্রতি কয়েকজন কিশোরকে গ্যাং কালচার ও বিভিন্ন অপরাধের অভিযোগে আটক করা হয়েছে। তাদের মধ্যে পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছে। এলাকার কোনো শিক্ষার্থীর অপরাধে জড়ানোর খবর তাকে কষ্ট দেয় বলেও জানান তিনি।

অপরাধের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ বলেন, ভালো কাজের ক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের পাশে থাকবেন। তবে কেউ অপরাধে জড়ালে তার পরিচয় বা সম্পর্ক বিবেচনা করে ছাড় দেওয়া হবে না।

তিনি শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জীবনে কী হতে চায়, সে পথ প্রত্যেককেই নিজের সিদ্ধান্ত ও পরিশ্রমের মাধ্যমে নির্ধারণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর ও সাবেক শিফট ইনচার্জ জামাল মো. কবীর।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, সবার আগে ভালো মানুষ হতে হবে: হাসনাত আবদুল্লাহ

প্রকাশের সময়ঃ ০৪:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬