ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

দৌলতপুরে গাড়ির ধাক্কায় সাইকেলআরোহী নিহত

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৮ Time View

কুষ্টিয়ার দৌলতপুরে গাড়ির ধাক্কায় সাইকেলআরোহী কিফাত মোল্লা নিহত হয়েছেন।

কুষ্টিয়ার দৌলতপুরে গাড়ির ধাক্কায় কিফাত মোল্লা (৫০) নামে এক সাইকেলআরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিফাত মোল্লা ওই এলাকার মৃত দবির মোল্লার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেলে করে মাঠে যাচ্ছিলেন কিফাত মোল্লা। পথে শেহালা মাঠপাড়া এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। গাড়িটি শনাক্ত এবং চালককে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

দৌলতপুরে গাড়ির ধাক্কায় সাইকেলআরোহী নিহত

প্রকাশের সময়ঃ ০৮:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬