ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইবিতে ছাত্রশক্তির ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার সরাল প্রশাসন কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫৬ Time View

পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলায় পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতদের বেশির ভাগই নিরাপত্তাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

শনিবার জেলার দারাজিন্দা এলাকার আমান মেলার কাছে এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পর উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেন এবং হাসপাতালে নিয়ে যান।

ডেরা ইসমাইল খানের পুলিশপ্রধান সফদার বালোচ জানান, নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশ, কাস্টমস কর্মকর্তা ও বন বিভাগের সদস্য রয়েছেন। আহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা, কাস্টমস কর্মী এবং অন্তত দুজন বেসামরিক নাগরিক রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চেকপোস্টে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। হামলার আগে সেখানে বন্দুকযুদ্ধ হয়েছিল বলেও জানা গেছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলায় পাকিস্তান তালেবান (টিটিপি) জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথে চেকপোস্ট

ডেরা ইসমাইল খান জেলা বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাব প্রদেশের সংযোগস্থলের কাছে অবস্থিত। পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় সেখানে চোরাচালান প্রতিরোধে পুলিশ, কাস্টমস কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মীরা দায়িত্ব পালন করেন।

এদিকে হামলার দুই দিন আগে পাকিস্তান ও আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিম সীমান্তে সংঘর্ষে অন্তত ১৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছিল পাকিস্তান সরকার।

জনপ্রিয় সংবাদ

পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

প্রকাশের সময়ঃ ০৮:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬