ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

সিলেটে পৃথক অভিযানে ৭ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ আটক ৩

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫২ Time View

সিলেটে পৃথক তিনটি অভিযানে ৭ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা পুলিশ।

সিলেটে পৃথক তিনটি অভিযানে ৭ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা পুলিশ। এসব অভিযানে জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা থেকে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৩১ হাজার টাকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ পূর্ব বাজার এলাকায় কালীগঞ্জ-জকিগঞ্জ সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৭ হাজার পিস ইয়াবাসহ মো. হাসান মাহমুদ আবুল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের জুলাই মাঝরচটি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।

এর আগে শুক্রবার দুপুরে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ৬০০ পিস ইয়াবাসহ মো. ছমির আহমদ স্বপন (৩৮) নামে একজনকে আটক করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার চান্দশ্রীকোনা (দক্ষিণ খলাছড়া) গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

অন্যদিকে, শুক্রবার দিবাগত রাতে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের টাওয়ারপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুস শুক্কুর (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বসতঘর তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত হাছন আলীর ছেলে।

জেলা পুলিশ জানায়, তিনটি পৃথক অভিযানে মোট ৭ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার বিকেলে অভিযানের তথ্য নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সিলেটে পৃথক অভিযানে ৭ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ আটক ৩

প্রকাশের সময়ঃ ০৮:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬