ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

চৌগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:১২:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৬ Time View

চৌগাছার ফুলসারা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো—ফুলসারা গ্রামের আরিফ হোসেন ঢালির ছেলে আবু হুরাইরা (৪) এবং যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদ হাসান (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুই শিশু। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের দেখতে পান স্বজনরা। পরে দ্রুত উদ্ধার করে চৌগাছা আনিছুজ্জামান হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

চৌগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের সময়ঃ ১০:১২:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬