ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বগুড়ায় এনজিও ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৯ Time View

বগুড়ার আদমদীঘিতে এনজিও কর্মীদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বগুড়ার আদমদীঘিতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক ও তাঁর সহকর্মীর পথরোধ করে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় শাখা ব্যবস্থাপককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং তাঁর সহকর্মীকে মারধর করা হয়।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বানিয়াগাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাখা ব্যবস্থাপক সম্রাটকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই এনজিওর আদমদীঘি এলাকার ব্যবস্থাপক আনিসুর রহমান জানান, সোমবার সকালে বেডোর দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক সম্রাট ও কর্মী শিবলু মিয়া কুন্দগ্রাম এলাকার বিভিন্ন সদস্য ও ঋণগ্রহীতার কাছ থেকে নিয়মিত মাসিক কিস্তির টাকা আদায় করেন।

কিস্তির টাকা সংগ্রহ শেষে একটি ব্যাগে প্রায় ৫ লাখ টাকা নিয়ে তাঁরা মোটরসাইকেলে বানিয়াগাড়ী দক্ষিণপাড়া দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করেন। সিদ্দিক শেখ, ইদ্রিস শেখসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজন তাঁদের পথ আটকে শাখা ব্যবস্থাপক সম্রাটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

সহকর্মী শিবলু মিয়া তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। পরে তাঁদের কাছে থাকা কিস্তির প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা পালিয়ে যান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এনজিওর পক্ষ থেকে মামলা করার কথা জানানো হয়েছে। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বগুড়ায় এনজিও ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

প্রকাশের সময়ঃ ০৮:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬