ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:১১:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৫ Time View

দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার পোর্টের পাশ থেকে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পাগলা নৌ-পুলিশ। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পানগাঁও কনটেইনার পোর্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর-কালো রঙের ফুলহাতা শার্ট।

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মেহেদী মাসুদ জানান, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করতে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৮:১১:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬