ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪, পিকআপ জব্দ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৩ Time View

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কনকসার বাজার ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় এসআরবি-১০-এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি দল। এ সময় সন্দেহজনক একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মহজমপুর এলাকার শংকর রাজবংশী (৪০), অন্তিপ চন্দ্র দাস (২০), দিপ্ত দাস (১৯) এবং বাজুরবাগ এলাকার মো. গোলাম হোসেন (৩৮)।

এসআরবি-১০ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪, পিকআপ জব্দ

প্রকাশের সময়ঃ ০৮:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬