ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বাগেরহাটে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয়

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১২৪৫ Time View

বাগেরহাটে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বাগেরহাট জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে দশানি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা উম্মে সালমা সামিয়া।

বৃহস্পতিবার বাগেরহাটের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে যুক্তি, তথ্য ও মতামত উপস্থাপন করেন।

অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান

জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের দুটি দল অংশ নেয়।

বিতর্কে শিক্ষার্থীরা নিজেদের বক্তব্যের পক্ষে তথ্য ও যুক্তি তুলে ধরেন। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে তাদের যুক্তি উপস্থাপন ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার দক্ষতা বিচার করা হয়।

যারা বিচারকের দায়িত্বে

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. সাদেকুল ইসলাম, শিক্ষাবিদ মুখার্জী রবীন্দ্রনাথ, সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ মুজিবুর রহমান এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সহসভাপতি এসকেএ হাসিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বীথি। এ ছাড়া যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, সমকাল সুহৃদ সমাবেশ বাগেরহাটের সভাপতি সেখ সাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ তানজীর হোসেন এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাগেরহাটের সাধারণ সম্পাদক আবিদা সুলতানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

যুক্তিবাদী প্রজন্ম গঠনে বিতর্কের গুরুত্ব

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিজ্ঞানমনস্ক ও যুক্তিনির্ভর চিন্তায় অভ্যস্ত করে তুলতে বিজ্ঞানভিত্তিক বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাঁরা বলেন, বিতর্ককে কেবল একটি প্রতিযোগিতা হিসেবে দেখলে এর ব্যাপ্তি সীমিত হয়ে যায়। যুক্তি ও তথ্যের ভিত্তিতে মত প্রকাশের অভ্যাস শিক্ষার্থীদের চিন্তাশক্তি বাড়ায়। পাশাপাশি কুসংস্কারমুক্ত ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের ক্ষেত্রেও এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয়

প্রকাশের সময়ঃ ০৬:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬