ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

জীবননগরে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৩৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১২৩৯ Time View

চুয়াডাঙ্গার জীবননগরে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘উইনসেরেক্স’ সিরাপসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৭৫ বোতল অবৈধ ভারতীয় নেশাজাতীয় ‘উইনসেরেক্স’ সিরাপসহ ফিরোজ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইলফোন জব্দ করা হয়েছে।

আটক ফিরোজ হোসেন জীবননগর থানার শাখারিয়া গ্রামের বরকতুল্লাহর ছেলে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জীবননগর বিওপির একটি দল হাবিলদার হাসমত আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৭৫ বোতল অবৈধ ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার পাশাপাশি জব্দ করা আলামত হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

জীবননগরে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক

প্রকাশের সময়ঃ ০৫:৩৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬