ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু ঠেকাতে পৌরসভা টিম ৪ এর ঝটিকা অভিযান, সরানো হলো জমে থাকা পানি ফুটপাত কার, নগরবাসীর নাকি দখলদারের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় স্বীকৃতি পেল চট্টগ্রাম জেলা প্রশাসন আশুলিয়া থেকে নিখোঁজ শিশু তিন দিন পর ময়মনসিংহে উদ্ধার, দম্পতি আটক শিক্ষকদের সুযোগ-সুবিধায় সরকার কার্পণ্য করবে না: এলজিআরডি মন্ত্রী ময়মনসিংহে মাদক নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১ ময়মনসিংহে মাদক নিয়ে বিরোধের জেরে চাকু দিয়ে কুপিয়ে তরুণকে হত্যা চাকসুর মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন আকাশ দাশ চরপাথালিয়া বাজারে ভয়াবহ আগুন, ৬ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতির দাবি

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় স্বীকৃতি পেল চট্টগ্রাম জেলা প্রশাসন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১২৪৭ Time View

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় স্বীকৃতি গ্রহণ করছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতিনিধি।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে সম্মাননা পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় আয়োজিত এবারের জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের প্রতিপাদ্য ছিল—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার তত্ত্বাবধানে জেলার ১৯১টি ইউনিয়ন পরিষদ, ১৫টি পৌরসভা, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ড এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে চট্টগ্রামের ১৫ উপজেলায় মোট ১ লাখ ৩৮ হাজার ৬৪২টি জন্ম নিবন্ধন এবং ১৯ হাজার ৭৭১টি মৃত্যু নিবন্ধন সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন নয়, সনদের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং নাগরিকদের দ্রুত ও মানসম্মত সেবা দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত নির্দেশনা দেওয়ার পাশাপাশি নিবন্ধন কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু ঠেকাতে পৌরসভা টিম ৪ এর ঝটিকা অভিযান, সরানো হলো জমে থাকা পানি

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় স্বীকৃতি পেল চট্টগ্রাম জেলা প্রশাসন

প্রকাশের সময়ঃ ০৯:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬