ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, ডিলারের দোকানে ক্ষোভ ও পুলিশ মোতায়েন ইবির পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার টাকা, নিবন্ধন শুরু ৫ নভেম্বর পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা নেতা লিউ হাইশিং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ সাফে বাংলাদেশের শক্তি স্বীকার করলেন ভারত কোচ নওশাদ ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন তারেক রহমানের গুলের-চুয়েমেনিকে বিশ্রাম, চ্যাম্পিয়ন্স লিগে ফিরছেন ভিনিসিয়ুস

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর ঘটনাস্থল।

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাসুদেবপুর রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে ২৪৬/৪-৬ রেলওয়ে কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রমের সময় ব্যক্তিটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনা দেখতে পেয়ে রেলওয়ের খালাসি মো. শাহার আলী তাৎক্ষণিক নলডাঙ্গা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নলডাঙ্গা থানার জরুরি দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

উদ্ধারের পর ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ সান্তাহার রেলওয়ে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে সংশ্লিষ্ট পুলিশ। কেউ তাঁকে চিনতে পারলে নিকটস্থ থানা বা সান্তাহার রেলওয়ে থানার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশের সময়ঃ ০২:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬