ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, ডিলারের দোকানে ক্ষোভ ও পুলিশ মোতায়েন ইবির পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার টাকা, নিবন্ধন শুরু ৫ নভেম্বর পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা নেতা লিউ হাইশিং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ সাফে বাংলাদেশের শক্তি স্বীকার করলেন ভারত কোচ নওশাদ ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন তারেক রহমানের গুলের-চুয়েমেনিকে বিশ্রাম, চ্যাম্পিয়ন্স লিগে ফিরছেন ভিনিসিয়ুস

প্রবাসীদের রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রুহুল কবির রিজভী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:৩১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১২৯৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘কমল কুঁড়ি’র অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশবিরোধী ও মানবতাবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তাঁর মতে, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি অসংখ্য পরিবারের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ‘কমল কুঁড়ি’ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো অর্থের ওপর দেশের বহু পরিবার নির্ভরশীল। স্বজনদের কাছ থেকে আসা অর্থ দিয়ে অনেক পরিবার দৈনন্দিন ব্যয় মেটায়। এ অবস্থায় রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের অর্থনীতির পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি। এ ধরনের বক্তব্য দেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।

রিজভী আরও বলেন, বিদেশে বসবাসরত সব বাংলাদেশি কোনো একটি রাজনৈতিক দলের সমর্থক নন। তাঁদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারী রয়েছেন, আবার অনেকেই কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাই রেমিট্যান্স বন্ধের হুমকি কার্যকর হলে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, একটি পক্ষ জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থের তুলনায় দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে বিএনপি রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আসছে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ছাত্রদলের নেতাকর্মীদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড বাড়ানোর আহ্বান জানান। দেশের সাহিত্য, সংস্কৃতি ও গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, বিদ্যালয় পর্যায় থেকে নেতৃত্বের বিকাশ এবং মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করার বিষয়েও বক্তব্য দেন আব্দুস সালাম।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন-নিপীড়নের মধ্যেও ছাত্রদল টিকে ছিল। এখন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সংগঠনটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিবর্তনের সুযোগ এসেছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং নিজেদের ভুলত্রুটি সংশোধনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ‘কমল কুঁড়ি-জিয়া স্মৃতি পাঠাগার’-এর আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে কাজ করছে ছাত্রদল।

তিনি আরও বলেন, হাতে লেখা চিঠি প্রতিযোগিতার মতো উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর সময়েও শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী

প্রবাসীদের রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রুহুল কবির রিজভী

প্রকাশের সময়ঃ ১২:৩১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬